সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী ড, তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। যেখানে এই নারীদের কেবল এনসিপির নয় বরং আগামীর বাংলাদেশের রত্ন হিসেবে উল্লেখ্য করেছেন তিনি। সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। যেখানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া এই নারীদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন, এই নারীরা আগামীর বাংলাদেশ সংসদে নারীদের একচ্যুয়াল পার্টিসিপেশন হতে যাচ্ছেন। সারজিসের পোস্টটি পাঠকদের হুবহু তুলে ধরা হলো- জুলাই অভ্যুত্থানের পর মাত্র কয়েক মাস হলো- আমি ড.

তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীন আপুদেরকে চিনি। প্রথমে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে। এরপর বর্তমানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মাধ্যমে। সাময়িক এই পথচলায় বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করতে দেখেছি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে দেখেছি। সেই বিষয়গুলোতে তাদের কথাবার্তা, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব, ইন্টিগ্রিটি অবজার্ভ করে এইটুকু উপলব্ধি আমার হয়েছে যে- এই মানুষগুলো রাজনীতিতে শুধু এনসিপি'র রত্ন নয় বরং আগামীর বাংলাদেশের রত্ন। অতীতে ‘কোটা’' আর ‘সংরক্ষিত আসনের’ নামে পরিবারতন্ত্রের মধ্য থেকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে সংসদে যারা আমাদের প্রতিনিধিত্ব করত, তারা ছিল নারীদের প্রেজেন্টেশন। কিন্তু এই জারা, সামান্থারা আগামীর বাংলাদেশ সংসদে নারীদের একচ্যুয়াল পার্টিসিপেশন হতে যাচ্ছে। এনসিপিতেও তারা নিজের

যোগ্যতায় সেই জায়গা অর্জন করে নিয়েছে। সংসদেও তারা নিজের যোগ্যতায় সেই জায়গা অর্জন করে নিবে বলে আমি বিশ্বাস করি। তাই অতীতের রাজনীতির অপ্রত্যাশিত কালচারগুলোকে ধারণ করে আমরা যেন শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা না করি, সমালোচনা করতে হবে বলে সমালোচনা না করি। বিশেষত, ব্যক্তিগত মানসিকতার প্রতিবন্ধকতাকে প্রায়োরিটি দিয়ে রাজনীতিতে যোগ্য নারীদের অংশগ্রহণে যেন প্রতিবন্ধক হয়ে না দাঁড়াই। পোস্টের শেষ অংশে সারজিস লিখেন, আমাদের বোনেরা আমাদের শক্তি, বাংলাদেশের শক্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’