সামরিক শিল্প গঠনের নতুন পথে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

সামরিক শিল্প গঠনের নতুন পথে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
নিজস্ব প্রতিরক্ষা শিল্প গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দেশীয় সমরাস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (BOF)। সেনাবাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা আনতে ট্যাংকসহ আধুনিক সমরাস্ত্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বর্তমানে দেশের একমাত্র সমরাস্ত্র কারখানা বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (BOF), যা গাজীপুরে অবস্থিত। এর নিকটেই রয়েছে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাজেন্দ্রপুর সেনানিবাস। যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করতে BOF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি শুধুমাত্র বুলেট ও কিছু সামরিক যন্ত্রাংশ উৎপাদনে সীমাবদ্ধ ছিল। প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণ হতে বাংলাদেশ সেনাবাহিনী ট্যাংক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশ

সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। কারণ, পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশই নিজস্ব প্রযুক্তিতে ট্যাংক তৈরি করতে সক্ষম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩৫০টি ট্যাংক পরিচালনা করছে। তবে সংস্কার ও রক্ষণাবেক্ষণ (Maintenance & Overhaul) সক্ষমতা বৃদ্ধির ফলে দেশেই ট্যাংক তৈরি করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে বাংলাদেশের একার পক্ষে ট্যাংক উৎপাদন সম্ভব নয়, তাই ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। দুইটি সম্ভাব্য পদ্ধতিতে ট্যাংক উৎপাদন করা হতে পারে— ১. বিদেশি প্রযুক্তি গ্রহণ: কোনো নির্দিষ্ট দেশের লাইসেন্স ও প্রযুক্তি নিয়ে ট্যাংক তৈরি করা হতে পারে।মসম্ভাব্য প্রযুক্তি সরবরাহকারী দেশ হতে পারে তুরস্ক, ইন্দোনেশিয়া বা চীন। ২. দেশীয়ভাবে উন্নত মানের ট্যাংক উৎপাদন: বিভিন্ন যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করে নিজস্ব ডিজাইনে ট্যাংক তৈরি

করা হবে। এতে ইতালি ও ফ্রান্সের উন্নত সামরিক প্রযুক্তি সংযুক্ত করার সুযোগ থাকবে, যা তুরস্কের সামরিক শিল্পেও ব্যবহৃত হয়েছে। সেনাবাহিনীর লক্ষ্য দেশীয় চাহিদার অন্তত এক-তৃতীয়াংশ সমরাস্ত্র নিজেরাই তৈরি করা। বর্তমানে একটি মাত্র কারখানায় এত বড় পরিসরে সমরাস্ত্র উৎপাদন সম্ভব নয়, তাই বিভিন্ন অঞ্চলে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামকে বিবেচনায় রাখা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ সামরিক শক্তিতে আরও উন্নত হবে। দেশের ভৌগোলিক অবস্থা ও প্রতিরক্ষা চাহিদা বিবেচনায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী ট্যাংক উৎপাদনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি। তবে সামরিক শিল্পের সম্প্রসারণ পরিকল্পনার আওতায় ভবিষ্যতে আরও অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির বিষয়টি বিবেচনায় রয়েছে। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের

প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সামরিক সরঞ্জাম রপ্তানির সুযোগও তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু