ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও
পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা
যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট
নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা
সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন, ইসমাইল (২৭) রাজবাড়ি জেলার কালুখালি থানার পারকুলা এলাকার মোঃ সুলতান শেখের ছেলে ও শরীফ (৩৮) ঢাকা জেলার আশুলিয়া থানার গেরুয়া এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে সাভার পৌরসভার পঁশ্চিম রাজাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার পঁশ্চিম রাজাসন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ইসমাইল ও শরীফকে গ্রেপ্তার করে এসআই মোঃ জুয়েল মিয়া ও তার সংগীয় ফোর্স। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।