ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক
টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে
কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত
২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট
দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর
তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে
সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে বাঘা উপজেলার আরানী পৌরসভায় অবস্থিত মি. আলমের বাড়িতে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয়।
আগুনে চারতলা ভবনটির বেশিরভাগ কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর একজন স্থানীয় সাংবাদিক জানান, সকাল সাড়ে এগারটার দিকে প্রায় ৪০০ থেকে ৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা, বিএনপি, জামায়াতের স্থানীয় কর্মীরাও ছিলেন।
বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সবগুলো রুমে ভাঙচুর চালান তারা। এরপর সোয়া ১২টার দিকে
বাড়িতে আগুন দেয়া হয়। এ সময় পুরো চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘণ্টা খানেক পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।