সাবেক তথ্য প্রতিমন্ত্রীর আরাফাতের পিতা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেতাব উদ্দীন নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫

সাবেক তথ্য প্রতিমন্ত্রীর আরাফাতের পিতা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেতাব উদ্দীন নেই

বার্ধক্যজনিত কারণে ২৮ অক্টোবর (মঙ্গলবার) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ, বনানীতে জানাযা সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত-এর গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেতাব উদ্দীন বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেতাব উদ্দীন ছিলেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির স্বাধীনতা অর্জনে সক্রিয় ভূমিকা রাখেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। কর্মজীবনে তিনি

বাংলাদেশ বেতারের একজন পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তবে, দেশ ও জাতির প্রতি তাঁর অবিচল আনুগত্যের কারণে ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মরহুমের জানাযা আজ সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তাঁকে দাফন করা হয়। জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেতাব উদ্দীন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক