সাবেক এমপি বদির ‘ডান হাত’ জাফর গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সাবেক এমপি বদির ‘ডান হাত’ জাফর গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্য রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র‌্যাব। কক্সবাজার র‌্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার জাফর আহমেদ ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ‘ডান হাত’ ছিলেন এবং তার সব অপকর্মের সঙ্গী ছিলেন। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। র‌্যাব সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম আছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও

আছে। কক্সবাজার র‌্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান জানান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বদির ম্যানেজার জাফরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজারে আনা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম