ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি
মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ
বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত
ঢাকা সফর নয়, বরং আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলাই এখন ভারতের মূল লক্ষ্য—এমনটিই জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
পত্রিকাটির তথ্য মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারতের মূল জাতীয় দল। আর ঢাকায় সাফের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দেখা যেতে পারে তাদের অনূর্ধ্ব-২৩ দল কিংবা রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের।
মূলত সূচির মারপ্যাঁচেই তৈরি হয়েছে এই জটিলতা। সাফের খেলা চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত, অন্যদিকে ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর।
ভারতের কোচ খালিদ জামিল চান ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের মতো শক্ত দলের মুখোমুখি হতে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামলে জাতীয় দলের আসল লাভ হবে বলেই তাঁর বিশ্বাস।
টাইমস অব ইন্ডিয়াকে
খালিদ জামিল বলেন, ‘বিশ্বকাপে খেলে আসা কোনো দলের বিরুদ্ধে খেলার প্রস্তাব যখন এলো, তখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে আমি সায় না দিয়ে পারিনি।’ ভারতের এই মনোভাবের কারণে সাফ টুর্নামেন্টের গতিপথই বদলে যেতে পারে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। আর অন্য গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সফরসঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান।