ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে
বাংলাদেশের নারী ফুটবলে সেরা সাফল্যটা এসেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। তবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ মুকুট জিতিয়েও বাফুফের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। তবে আশার কথা, নতুন করে আবারও এই কোচকে ফেরানোর কথা ভাবছে বাফুফে।
বছর না ঘুরতেই আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরছেন সফল কোচ গোলাম রব্বানী। তবে এবার সাবিনাদের নয়, এলিট একাডেমির কোচ হিসাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি।
তিনি বলেন, ‘গোলাম রব্বানীকে এলিট একাডেমির কোচ হওয়ার প্রস্তাব আমরা দিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন। কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
১৪ বছর জাতীয় নারী ফুটবল দলের কোচ ছিলেন গোলাম রব্বানী। তার অধীনে
সিনিয়র সাফসহ অসংখ্য শিরোপা জিতেছেন দেশের নারী ফুটবলাররা। গত বছর জুনে সাবিনাদের ছেড়ে সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন তিনি।
সিনিয়র সাফসহ অসংখ্য শিরোপা জিতেছেন দেশের নারী ফুটবলাররা। গত বছর জুনে সাবিনাদের ছেড়ে সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন তিনি।



