ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!
‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম!
জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ
সাদা পোশাকে শেষ দেখায় সাকিবকে কোহলির বিশেষ উপহার
এই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান। বিদেশের মাটিতে কানপুর টেস্টই তার সাদা পোশাকে শেষ ম্যাচ, ভারতের বিপক্ষেও শেষ টেস্ট। সাদা পোশাকে শেষ দেখায় তাই সাকিবকে শুভকামনা জানিয়ে বিশেষ উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
কানপুর টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটাররা যখন জটলা পাকিয়ে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়ান, তখন ব্যাট হাতে সাকিবের দিকে ছুটে যান কোহলি। পরে জানা যায়, উপহার হিসেবে সাকিবের জন্য ব্যাটটি নিয়ে এসেছেন তিনি।
বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে ব্যাট তুলে দিয়ে বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় ক্রিকেটের এই মহীরুহ।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। ব্যাটিং ব্যর্থতায় মাত্র আড়াই দিনেই কানপুরে হারের মুখ দেখেছে বাংলাদেশ।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। ব্যাটিং ব্যর্থতায় মাত্র আড়াই দিনেই কানপুরে হারের মুখ দেখেছে বাংলাদেশ।



