সাদপন্থি ও জুবায়েরপন্থি গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪

সাদপন্থি ও জুবায়েরপন্থি গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ |
তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সংঘাতের আশঙ্কায় শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর নগরীর তাবলীগ মসজিদ এলাকায় মোতায়েন ছিল সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা। তাদের কঠোর অবস্থানের কারণে কোনো সংঘাত হয়নি। সাধারণ মুসল্লিরা জানান, জুমার নামাজের আগে সাদপন্থিদেরও মসজিদে যাওয়ার কথা ছিল। কিন্তু নামাজের আগে দুপুর ১২টার মধ্যে জুবায়েরপন্থিরা তাবলীগ মসজিদে অবস্থান নেন। তারা মসজিদের আশপাশের এলাকাগুলোতে জড়ো হন। কিন্তু জোবায়েরপন্থিরা সাদপন্থিদেরকে মসজিদে ঢুকতে দেবে না বলে ঘোষণা দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, দুই গ্রুপের দ্বন্দ্ব নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল। সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে সেনাবাহিনী

ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এ অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের সদস্যরা তাবলীগ মসজিদের সামনে এবং আশপাশের সড়কগুলোর মুখে অবস্থান নেন। মসজিদের সামনের সড়কে গল্লামারী মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত রাতে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট