ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন
পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও
তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু
শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার
বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার
সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জোবায়েরপন্থিদের
তাবলীগ জামাতের সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থি আলেমরা। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এ দাবি জানান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
মাওলানা মামুনুল হক এক প্রশ্নের জবাবে বলেন, জোবায়েরপন্থিদের ইজতেমা অবশ্যই হবে কিন্তু সাদপন্থিদের ইজতেমার আর কোনো সুযোগ নেই।
আগামীকাল বৃহস্পতিবার টঙ্গীর তুরাগতীর অভিমুখে যে লংমার্চ কর্মসূচি ছিল তা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাকরাইলে মুরুব্বি আলেমদের সম্মেলন চলছে। সেখানে গিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো যাবে।
সাদপন্থিদের হামলায় হতাহতের পর তাদের ইজতেমা করার আর কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মামুনুল
হক। এরপরও সরকার সাদপন্থিদের ইজতেমা করার অনুমতি দিলে তাদের অবস্থান কী হবে- জানতে চাইলে তিনি বলেন, আশা করছি সরকার সেই ভুল করবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যদি আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে পারে...। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। খুনিদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।