সাতক্ষীরায় ভাইয়ের হা‌তে ভাই খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরায় ভাইয়ের হা‌তে ভাই খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের ম‌ধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মোশারফ হোসেন সরদার (৪৮) নামে এক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তা‌দেরই বড় ভাই আবুল হোসেন (৫৫)। পুলিশ ঘটনাস্থল থেকে ছোট দুই ভাইকে আটক করেছে। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে। গুরুতর আহত আবুল হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নিহতের ছোট দুই ভাই আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেনকে (৩২) আটক করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের একটি

খালে মাছ ধরতে যান আবুল হোসেন ও মোশারফ হোসেন। সেখানে তাদের ছোট দুই ভাই আছারপ ও সোহরাব বাধা দিলে শুরু হয় বাকগ-বিতণ্ডা। একপর্যায়ে নি‌জে‌দের ম‌ধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন চার ভাই। এসময় আছারপ ও সোহরাব ছুরি ও লাঠি দিয়ে দুই ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মোশারফ। এছাড়া আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে মোশারফ নিহত হয়েছেন এবং আবুল হোসেন গুরুতর আহত হয়েছেন। আটক করা হয়েছে অভিযুক্ত দুই ভাইকে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে

পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা