সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

আরও খবর

যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি

বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে

শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে বাড়ির মালিককে খুনের অভিযোগ

চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি

নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে

বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ

সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
সাতক্ষীরায় একটি কল রেকর্ডকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা। ৮ই আগস্ট, শনিবার রাতে সদর উপজেলার ঘোনা এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে। আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার ভাই রাজিব হোসেন, আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসান। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ভাষ্যমতে, শনিবার তাদের হাতে আসে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসানের একটি

কল রেকর্ড, যেখানে ছাত্রদলের এক নেতা ও বিএনপি সম্পর্কে অশালীন মন্তব্য করা হয়েছে বলে দাবি তার। এই বিষয়ে জানতে নাজমুলের কাছে গিয়েছিলেন ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন। সেখানে গিয়ে তাকেই আটকে রাখা হয়। এই খবর পাওয়ার পর কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান বাপ্পী, আর তখনই স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। হামলায় আহত ১০ জনকে পরে স্থানীয়রাই উদ্ধার করে নিয়ে যান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় একাধিক বাসিন্দার বক্তব্য অনুযায়ী, একটি কল রেকর্ডকে ঘিরে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে আটকে রাখার খবর চাউর হতেই জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী

সেখানে ছুটে যান। এরপরই ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হানের দাবি, স্থানীয় জামায়াতের মদদেই ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এই হামলা চালিয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রামাণিকের ভাষ্য, আওয়ামী লীগের অনুসারীরা জেলা ছাত্রদলের সহসভাপতির ওপর এই হামলা চালিয়েছে। তিনিও ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। জেলা বিএনপির সদস্যসচিব জাহিদ হাসান ডাবলুর অভিযোগ, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান

তিনিও। এ প্রসঙ্গে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইতিমধ্যে হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের রাষ্ট্র রক্ষার দায় ও বিচারবিভাগীয় তদন্ত বন্ধের রহস্য: শেখ হাসিনার ভাষণের দুটি মৌলিক প্রশ্ন মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণের অভিযোগে সন্দেহভাজন দুই বাংলাদেশি আটক রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম নিল বিএনপি সিলেটে হামের উপসর্গে আরও শিশুর ৩ মৃত্যু, প্রাণ হারাচ্ছেন প্রাপ্তবয়ষ্করাও শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে বাড়ির মালিককে খুনের অভিযোগ পুলিশ হেফাজতে মৃত কর্মীর বাড়িতে মমতা, তারপরই উত্তপ্ত ২৪ পরগণা দল নির্বাচনে সম্পৃক্ত হই না আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ফের মুখোমুখি ছাত্রদল-শিবির