সাড়ে তিন হাজার কনস্টেবলের সমাপনী ‍কুচকাওয়াজ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ December, ২০২৪

সাড়ে তিন হাজার কনস্টেবলের সমাপনী ‍কুচকাওয়াজ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ December, ২০২৪ |
একযোগে প্রায় সাড়ে তিন হাজারে উপরে রিক্রুট কনস্টেবল পদে সমাপনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনিবার্যব কারন দেখিয়ে বাংলাদেশ পুলিশ রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সমাপনী অনুষ্ঠান স্থগিত আদেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সারাদেশে পুলিশ ট্রেনিং সেন্টার প্রায় সাড়ে তিন হাজারের বেশি কনস্টেবল পদে ট্রেনিং রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। জানা যায়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জানুয়ারি ২০২৪ এ নিয়োগ প্রাপ্তদের ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ হতে ০৭ টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী: পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ আগামী ১৯ ডিসেম্বর

২০২৪ তারিখ নির্ধারিত ছিলো। সুত্র জানায়, অনিবার্য কারণবশত উক্ত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন