সাকিব আর কতদিন খেলবেন, যা বললেন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সাকিব আর কতদিন খেলবেন, যা বললেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
গত বছরও একসঙ্গে ড্রেসিংরুমে ছিলেন দুজন। বৃহস্পতিবার চেন্নাই টেস্টের প্রথম দিনে দুজনকে দেখা গেলো ভিন্ন ভূমিকায়। তামিম ইকবাল খান ধারাভাষ্য কক্ষে আর সাকিব আল হাসান খেলছেন মাঠে। এক পর্যায়ে ধারাভাষ্যকার হার্শা ভোগলে তামিমের কাছে জানতে চান, সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হতে পারে। উত্তরে তামিম বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাকিবই আদর্শ ব্যক্তি। গত বছরের সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচ খেলেন তামিম। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাঁহাতি এ ওপেনার। চলতি ভারত-বাংলাদেশ সিরিজে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করেছেন তামিম। ধারাভাষ্য কক্ষে এক পর্যায়ে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তামিমকে প্রশ্ন করেন, বাংলাদেশে মুশফিকুর রহিম আছেন, মাশরাফি ছিলেন...

সাকিবের ক্যারিয়ার আর কত লম্বা হতে পারে। প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাকিবই আদর্শ ব্যক্তি। এ মুহূর্তে সে সব ফরম্যাটই খেলছে। ব্যাটিং নিয়ে কিছুটা ভুগছে, সে পাকিস্তানে খুব বেশি উইকেট পায়নি, তবে দুর্দান্ত বোলিং করেছে।’ গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। মাঝে বিপিএলে কয়েকটি ইনিংস খেললেও ছন্দে ফিরতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই ব্যাটিংয়ে রানখরা যাচ্ছে সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম এবং সাকিবের অভিষেক প্রায় কাছাকাছি সময়ে। সাকিবের ২০০৬ সালে আর তামিমের ২০০৭-এ। দলে সাকিবের আগে অভিষেক হয়েছে এমন খেলোয়াড় আছেন মাত্র একজন, মুশফিকুর রহিম। ডানহাতি এ উইকেটকিপার ব্যাটার অবশ্য টি-টোয়েন্টি ছেড়েছেন দুবছর আগেই। সাকিব আল

হাসান আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত (৭০+২৪৭+১২৯) ৪৪৬টি ম্যাচ খেলেছেন। যেখানে রান করেছেন ১৪ হাজার ৬৬৪ এবং উইকেট নিয়েছেন ৭০৮টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ