সাউথইস্ট বিজনেস স্কুলে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৫

সাউথইস্ট বিজনেস স্কুলে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ |
সাউথইস্ট ইউনিভার্সিটিতে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এমবিএ ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে সাউথইস্ট বিজনেস স্কুল। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থীদের অধ্যবসায়, অর্জন ও পেশাগত উন্নয়ন উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. তানভীর ফিত্তিন আবির। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে ড. আবিরের সঞ্চালনায় নেতৃত্ব, কর্মজীবনের অগ্রগতি ও পরিবর্তনশীল ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কর্পোরেট সেক্টরের চাহিদার সাথে শিক্ষার্থীদের দক্ষতার সমন্বয় সাধনের ওপর

গুরুত্ব দেন। সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কর্পোরেট লিডার, শিল্পোদ্যোক্তা, অ্যালামনাই, শিক্ষক ও এমবিএ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ