সাঈদীর মৃত্যু মেডিক্যাল কিলিং কি না তা জানাতে হবে: আজহারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

সাঈদীর মৃত্যু মেডিক্যাল কিলিং কি না তা জানাতে হবে: আজহারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শিরক ও বিদআতের আস্তানা ভেঙে দিয়েছেন। তিনি আজীবন ইসলামকে বিজয়ী দেখতে চেয়েছিলেন এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে গোটা বিশ্ব শোকাহত।’ তিনি আরও বলেন, ‘সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল, নাকি এটি মেডিক্যাল কিলিং ছিল, তা আমরা এখনও জানি না। তাই বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে।’ আজ শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজহারি বলেন, ‘অধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন সোচ্চার। তিনি রাজনৈতিক প্রতিহিংসার

শিকার হয়েছেন এবং তাই তাঁর মৃত্যু পরিকল্পিত মেডিক্যাল কিলিং হতে পারে। এই ধারণা আমরা করতেই পারি। বর্তমানে বাংলাদেশ যে চমৎকার সময় কাটাচ্ছে, তা আমাদের জীবনে একমাত্র সুযোগ। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি এটি হত্যাকাণ্ড, তা তদন্ত করে গণমানুষের কাছে প্রতিবেদন জানানো উচিত।’ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বলেছেন- আমরা একটি ঐতিহাসিক নির্বাচন দিতে চাই, যেখানে দিনের ভোট দিনে হবে এবং রাতে ভোট হবে না। সবার নিজ নিজ ভোটাধিকার নিশ্চিত থাকবে এবং কোনো কারচুপি হবে না। আমরা একটি বৈষম্যহীন,

সুন্দর এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কুরআনকে ধারণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ইসলামিক ফাউন্ডেশনে যারা অপকর্ম করেছেন, তাদের বিরুদ্ধে বিচারিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ এ অনুষ্ঠানে চট্টগ্রাম নগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, সাঈদী পুত্র মাওলানা শামীম সাঈদী প্রমুখ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ মাহফিলটি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতির উদ্দেশে অনুষ্ঠিত হয়, এবং চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটে। প্যারেড মাঠসহ সংলগ্ন এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ