সাংবাদিক নবনীতা চৌধুরীকে নিয়ে কী অভিযোগ করলেন প্রেস সেক্রেটারি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫

সাংবাদিক নবনীতা চৌধুরীকে নিয়ে কী অভিযোগ করলেন প্রেস সেক্রেটারি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
ইউটিউব চ্যানেলে একটি বিতর্কিত বক্তব্য প্রচারের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে সাংবাদিক ও উপস্থাপক নবনীতা চৌধুরী। গত ২৪ জানুয়ারি নিজের ইউটিউব অনুষ্ঠানে "নবনীতার বয়ান" শিরোনামে "বিএনপি ছাড়া নির্বাচন?" নামক একটি এপিসোডে তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ নিয়ে কয়েকটি গুরুতর অভিযোগ তোলেন। ফের ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ এর প্রেক্ষিতে আজ (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এক তীব্র প্রতিক্রিয়ামূলক স্ট্যাটাস দিয়ে নবনীতার বক্তব্যকে "অত্যন্ত বিপজ্জনক এবং উদ্দেশ্যপ্রণোদিত" বলে আখ্যা দিয়েছেন। প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, নবনীতা চৌধুরী ইউটিউবে দাবি করেছেন যে জেনারেল ওয়াকার দেশের দুই শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে অপসারণে

ভূমিকা রেখেছেন। জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে হাজার হাজার মানুষের মিছিলের মুখে ভারত পাঠিয়েছিলেন এবং খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তিনি আরও দাবি করেন, এরপর সেনাপ্রধান প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসান। প্রেস সচিব শফিকুল ইসলাম নবনীতার এই অভিযোগগুলোকে প্রশ্ন তোলেন, নবনীতা কি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেন যে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে নয়াদিল্লি পাঠিয়েছিলেন? তিনি বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পেছনে শিক্ষার্থীদের মাসব্যাপী গণআন্দোলনের মুখ্য ভূমিকার কথা এখানে উপেক্ষিত। তিনি আরও প্রশ্ন করেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে নবনীতার অভিযোগ কি তার পরিবার বা দলের সিদ্ধান্তকে অস্বীকার করে? সেনাপ্রধানের ভূমিকা প্রমাণ করতে নবনীতার কাছে কি যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে? প্রেস সচিব আরও বলেন, নবনীতা

চৌধুরীর সবচেয়ে জঘন্য অভিযোগ হলো যে জেনারেল ওয়াকার প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। অথচ প্রধান উপদেষ্টা নিজে একাধিকবার বলেছেন যে তাঁকে শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়েছিল। সে সময় তিনি প্যারিসে একটি ছোট অপারেশনের জন্য চিকিৎসাধীন ছিলেন। সেনাপ্রধান বা অন্য কোনো ব্যক্তি তাঁকে এই দায়িত্ব নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এমন কোনো প্রমাণ নেই। বরং ৫ আগস্ট সেনাপ্রধান রাজনৈতিক দল, ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজন করেছিলেন, যা ছিল উত্তাল রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার একটি প্রচেষ্টা। প্রেস সচিবের মতে, নবনীতার এই অভিযোগগুলো ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ-বিষয়ক বর্ণনাকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। "শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই

ভারতীয় গণমাধ্যম এবং কিছু প্রভাবশালী বিশ্লেষক ৫ আগস্টের ঘটনাকে সামরিক অভ্যুত্থান হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু সত্য এর সম্পূর্ণ বিপরীত।" নবনীতা চৌধুরী সেই বর্ণনারই প্রতিধ্বনি করছেন বলে তিনি উল্লেখ করেন। প্রেস সচিব আরও অভিযোগ করেন, নবনীতা চৌধুরী অতীতে শেখ হাসিনার শাসনের তোষামোদ করে ব্র্যাকের মতো প্রতিষ্ঠানে একটি লাভজনক চাকরি পেয়েছিলেন। তিনি বলেন, "এখন তিনি ভারতীয় প্রভাবশালী স্বার্থের তোষামোদ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক