সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ November, ২০২৫

সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৫ |
সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তি বন্ধ বিষয়ে ১১তম আন্তর্জাতিক দিবসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক একটি বিবৃতি দিয়েছে। রবিবার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে গণমাধ্যম খাত সংস্কারে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নকে স্বাগত জানানো হয়। এতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সব এক্টরকে জবাবদিহিতা সমুন্নত রাখতে এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে উৎসাহিত করছি। দেশে ও দেশের বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের অংশীদারত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য। তবে মিডিয়া

ফ্রিডম কোয়ালিশনের বিবৃতিতে সই করেছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কসোভো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র এই কোয়ালিশনের সদস্য হলেও বিবৃতিতে তাদের সই নেই। যৌথ বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তি বন্ধের আন্তর্জাতিক দিবসের বিশ্বব্যাপী ১১তম বার্ষিকীতে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের তাদের পেশার দ্বারা দাবি করা সুরক্ষা এবং মৌলিক সুরক্ষার সঙ্গে সুরক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে। এতে আরও বলা হয়, আমরা মিডিয়া ল্যান্ডস্কেপের মধ্যে লিঙ্গ সমতার অগ্রগতি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ আকর্ষণ করছি এবং বৈষম্য ও সহিংসতা চিরস্থায়ী করে এমন বাধাগুলো ভেঙে ফেলার প্রয়োজনীয়তার দিকে মনোযোগ আকর্ষণ করছি এবং

নারী সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অসামঞ্জস্যপূর্ণ ভাবে লক্ষ্য করে অনলাইন সহিংসতার ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি