সহকর্মীদের হামলায় তিন চিকিৎসক আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

সহকর্মীদের হামলায় তিন চিকিৎসক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকর্মীদের হামলার শিকার হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মঈনুল আলম চাকলাদারসহ তিন চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীরা ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈনুল আলম চাকলাদারের কক্ষে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ডা. ফয়সাল আহম্মেদ, ডা. মো. মশিউর মুসা, ডা. মো. রাব্বী, ডা. ফুয়াদ কাদের এশান, ডা. মাহবুব আলম মন্ডল, ডা. শাহরিয়ার উচ্ছ্বাস, ডা. মুহিব মো. কবির, ডা. মেহনাজ কবীর, ডা. আরমান হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন চিকিৎসক এ হামলায় জড়িত ছিলেন। জিডিতে ডা. মঈনুল আলম চাকলাদার আরও উল্লেখ করেন, অভিযুক্তরা হঠাৎ তার কক্ষে প্রবেশ করে

তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং তার শার্ট ছিঁড়ে ফেলেন। তার চিৎকার শুনে সহকর্মী ডা. মো. রিফাত মাহমুদ খান এগিয়ে এলে তাকেও হামলাকারীরা মারধর করেন এবং তার পোশাক ছিঁড়ে ফেলেন। এ সময় ডা. নুরুন্নাহার ফায়জুর নেছা এগিয়ে আসলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হাসপাতালের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিয়ে দ্রুত সরে যায়। যাওয়ার সময় তারা রুমের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে, যার ফলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, বাংলাদেশ মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক আহত অবস্থায় থানায় এসে অভিযোগ করেছেন। এ

বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া