সরকারি ভূমিতে খালেদা জিয়ার ছবি ব্যবহার করে দখলচেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

সরকারি ভূমিতে খালেদা জিয়ার ছবি ব্যবহার করে দখলচেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
দেবিদ্বারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সংসদ-সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছবি ব্যবহার করে সরকারি ভূমিতে স্থানীয় ইউনিয়ন বিএনপির অফিসের নামে সাইনবোর্ড লাগিয়ে দখল করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ বাজারে এ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সাবেক এমপি রাজি মোহাম্মদ ফখরুলের অনুসারী জাহাঙ্গীর চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগের একটি চক্র চুলাশ বাজারের সরকারি ভূমি দখল করে মার্কেট নির্মাণ করে। হাসিনার পতনের পর সেই ভূমি দখলে রাখতে সাবেক এমপির চাচা তারেক মুন্সীর অনুসারীরা দখল নেয় এবং তারা ওই ভূমি দখল রাখতে বিএনপি চেয়ারপারসন

খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সংসদ-সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর ছবি ব্যবহার করে সরকারি ওই ভূমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়। গত শুক্রবার বিকালে সাবেক সংসদ-সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী একটি অনুষ্ঠানে এসে এ অবৈধ সাইনবোর্ড দেখতে পান এবং তিনি তা অপসারণের নির্দেশ দিলে তা বিএনপি নেতাকর্মীরা নামিয়ে ফেলেন। পরে ওই চক্রটি দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম সরকার, ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রউফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম

প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান