সম্মেলন শেষে ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন তাবলিগ অনুসারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

সম্মেলন শেষে ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন তাবলিগ অনুসারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী ও কওমিপন্থি আলেম-উলামাদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে আসা লোকজনের ভিড় জমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসের সবখানে। এসময় অবস্থানকালে তাদের অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললেও স্থান পরিত্যাগ করার আগে তাবলীগের অনুসারীরা পরিষ্কার করেও গেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেন তারা। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকারীরা জানান, সম্মেলনে বিশাল সংখ্যক জমায়েত হওয়ায় প্রাথমিকভাবে আমরা সুষ্ঠু পরিচালনা করতে পারিনি। তবে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। ‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পাস’ নামক এক ফেসবুক পেইজ

থেকে পরিষ্কার-পরিচ্ছনতার ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, ‘সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসি, কলাভবন, কার্জনহল ও এর আসে পাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা’। মুরাদ হাসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, তাবলিগ জামায়াতের মহাসমাবেশে যারা এসেছিলেন, তাদের অধিকাংশই প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যারা ইউনিভার্সিটির পরিবেশের সাথে মোটেও পরিচিত নন। এমনকি ঢাবির ক্যাম্পাসও তাদের চেনার কথা নয়। আজকের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ী ঢাবি প্রশাসন এবং আয়োজক কমিটি। ঢাবি প্রশাসন যদি উদ্যানের গেটগুলো বন্ধ করে দিতো, পার্কিংয়ে বাঁধা দিতো তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। অপরদিকে আয়োজক কমিটি যদি পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করার পাশাপাশি টয়লেট, পানি, খাবারের স্থান কিংবা নামাজের পর্যাপ্ত জায়গার

ব্যবস্থা করতো, তাহলেও এই অনাকাঙ্ক্ষিত অবস্থার তৈরি হতো না। তিনি বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথী ভাইয়েরা ক্যাম্পাস পরিষ্কার করেছেন এবং প্রসাবের জায়গাগুলোও ধুঁয়ে পরিষ্কার করছেন। যারা সমালোচনা করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু টুপি পাঞ্জাবিতে যাদের চুলকানি, তাদের এখান থেকে শিক্ষা নিতে বলবো। এর আগেও অসংখ্যবার ঢাবিকে জঘন্যভাবে নোংরা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এমনকি তাদেরকে নিয়ে এত বেশি সমালোচনাও হয় নাই। ভুল থেকে শিক্ষা নিয়েই রচিত হোক আগামীর পথ। জামাল উদ্দীন খালিদ নামে আরেক শিক্ষার্থী বলেন, কাজ দিয়ে মন জয় করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলীগের ভাইরা আশা করি আমাদের মন জয় করতে পেরেছে। ভুলের পর

সমালোচনার প্রতিউত্তর এত সুন্দরভাবে দিতে তাবলিগের সাথীরাই। এটাই তাবলিগের ঐতিহ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত