সমকামিতার অভিযোগ: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির দ্বারে ভুক্তভোগী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

সমকামিতার অভিযোগ: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির দ্বারে ভুক্তভোগী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
বিয়ের প্রলোভন ও ধর্ষণ: ধানমন্ডির চেম্বারে ডেকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ। সমকামিতার গুরুতর অভিযোগ: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে তার জুনিয়র ও ক্লার্কের সাথে সমকামিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। আপস প্রস্তাব প্রত্যাখ্যান: ঘটনা ধামাচাপা দিতে টাকার বিনিময়ে আপসের প্রস্তাব ঘৃভরে প্রত্যাখ্যান। ভিডিও বার্তা ও নালিশ: নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়ে ভিডিও বার্তা প্রকাশ এবং প্রধান বিচারপতির দপ্তরে লিখিত অভিযোগ দায়ের। বিশেষ প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং সমকামিতার মতো গুরুতর অভিযোগ উঠেছে। সাদিয়া আক্তার রাফি (প্রিয়সী) নামের এক তরুণী এসব বিষয়ে প্রতিকার চেয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া

একটি ভিডিও বার্তায় তিনি তার ওপর হওয়া নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে হাইকোর্ট নির্বাচন প্রচারণার সময় আইনজীবী শিশির মনিরের সঙ্গে ওই নারীর পরিচয় হয় এবং ২০১৮ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, ২০১৯ সালের এপ্রিল মাসে শিশির মনির তাকে ধানমন্ডির চেম্বারে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমবার ধর্ষণ করেন। পরবর্তীতে শিশির মনির বিবাহিত—এ বিষয়টি সামনে এলে তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দেন এবং নিয়মিত শারীরিক সম্পর্ক চালিয়ে যান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সর্বশেষ গত ৮ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির চেম্বারে ওই নারীকে আবারও জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর বিয়ের জন্য

চাপ দিলে শিশির মনির ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং তার ক্লার্ক নয়নের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেন। ভিডিও বার্তায় ওই তরুণী আইনজীবী শিশির মনিরের চারিত্রিক স্খলন নিয়ে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি অভিযোগ করেন, শিশির মনিরের সঙ্গে তার জুনিয়র জায়েদ এবং ক্লার্ক নয়নের ‘সমকামিতার সম্পর্ক’ রয়েছে। ভুক্তভোগী দাবি করেন, এই অনৈতিক সম্পর্কের বিষয়টি তিনি অভিযুক্তের ক্লার্ক নয়নের কাছ থেকেই জানতে পেরেছেন। ঘটনাটি ধামাচাপা দিতে শিশির মনির ওই নারীকে টাকার বিনিময়ে আপস করার এবং দূরে চলে যাওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, "সে আমাকে বলছে টাকা নিয়ে আপস হও। কিন্তু

আমি সেটা নিতে চাচ্ছি না।" বিয়ের আশ্বাসে এতদিন কোনো মামলা না করে কেবল জিডি করেছিলেন বলে জানান ওই নারী। তবে বর্তমানে শিশির মনির বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তিনি ধর্ষণের সুষ্ঠু বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, অভিযোগে শিশির মনিরের পিতা মুকিত মনিরকে যুদ্ধাপরাধ মামলার আসামি হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম