সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম, যা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। শনিবার (৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করে। নতুন দাম রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে স্বর্ণের ভরিপ্রতি মূল্য: - ২২ ক্যারেট: ১,৯৭,৫৭৬ টাকা - ২১ ক্যারেট: ১,৮৮,৫৯৫ টাকা - ১৮ ক্যারেট: ১,৬১,৬৫১ টাকা - সনাতন পদ্ধতি: ১,৩৪,২৫৩ টাকা এছাড়া স্বর্ণ বিক্রির

সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা ছিল, যা তখন পর্যন্ত দেশের সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড করেছিল। ২০২৫ সালে এ পর্যন্ত ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪২ বার দাম বেড়েছে, কমেছে ১৮ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল। স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে

কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার সর্বোচ্চ দামও রেকর্ড পর্যায়ে রয়েছে। - ২২ ক্যারেট রুপা: ৩,৬২৮ টাকা - ২১ ক্যারেট: ৩,৪৫৩ টাকা - ১৮ ক্যারেট: ২,৯৬৩ টাকা - সনাতন পদ্ধতি: ২,২২৮ টাকা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’