সবার আগে নববর্ষবরণ করল যে দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ January, ২০২৫

সবার আগে নববর্ষবরণ করল যে দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ January, ২০২৫ |
শুভ নববর্ষ! বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ২ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃতি রয়েছে দেশটির। কিরিবাতির পর নিউজিল্যান্ডের অকল্যান্ডও ১১টার সময় (জিএমটি) ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

আকাশে আতশবাজি ঝলকানির সাথে সাথে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে। নববর্ষ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতিতে অস্ট্রেলিয়াতেও আতশবাজির বিস্ফোরণ শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার সেতুও মধ্যরাতের আতশবাজির ঝলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে উঠবে। সেখানে নতুন বছরকে বরণে আয়োজিত জমকালো অনুষ্ঠান বিশ্বের কোটি কোটি মানুষ দেখবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে জমকালো নববর্ষ উদযাপনে আতশবাজির প্রদর্শনীর জন্য সিডনিতে প্রচুর লোকজন জড়ো হচ্ছেন বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। এরপর বিশ্বে টোঙ্গা এবং সামোয়া নতুন বছরকে স্বাগত জানাবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে লাখ লাখ মানুষ বিশ্বজুড়ে নতুন বছরকে বরণে মেতে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে নতুন বছর

২০২৫ সালকে বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার কর্তৃপক্ষ ও নববর্ষ উদযাপন আয়োজকরা নতুন বছরকে বরণে প্রস্তুত বেলে জানিয়েছেন। সেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রান্সও রাত ১১টায় (জিএমটি) নতুন বছরকে স্বাগত জানাবে। ইতিমধ্যে দেশটিতে নতুন বছরকে বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। দেশটিতে নির্বিঘ্নে নতুন বছরকে স্বাগত জানাতে আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা