‘সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

‘সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
এবারের বিপিএলে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। লিগপর্বের শুরুতে রংপুর রাইডার্স এগিয়ে ছিল। বরিশালকে প্রথমে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের সঙ্গে লড়াই করতে হয়েছে। লিগপর্বের শেষ ম্যাচে হারলেও প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল। দল তৈরি করার পর অনেকেই কোচ মিজানুর রহমান বাবুলকে বলেছেন, ‘আপনারা তো চ্যাম্পিয়ন!’ এমন কথায় আত্মবিশ্বাস পেয়েছেন বরিশালের কোচ। আগামীকাল সন্ধ্যা ৭টায় শিরোপার লড়াইয়ে নামবে বরিশাল। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার সুযোগ তামিম ইকবালের দলের। চার আসরের মধ্যে তারা তৃতীয়বার উঠেছে ফাইনালে। মিরপুরের একাডেমি মাঠে বুধবার ঐচ্ছিক অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মিজানুর রহমান বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পারব কিনা, সেটা ফাইনালে বোঝা

যাবে। আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে ফাইনাল খেলব।’ তিনি বলেন, ‘যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন। অন্য দলের ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। এখন ফাইনালের লড়াইয়ে বোঝা যাবে।’ এর আগে বিপিএলে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে শুধু ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিজানুর বলেন, ‘আগের বছর যে দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাই এবার ধরে রাখার চেষ্টা করেছি। তবে ফল পাওয়ার কারণ হলো দলে সবার মধ্যে সুসম্পর্ক। ক্রিকেটারদের দলের প্রতি একটা ভালোবাসা কাজ করে। এই দরদ থেকেই ভালো ফল বের

হয়।’ তিনি বলেন, ‘আমার কাজ দলকে সমন্বয় করা। আমি সেই চেষ্টাই করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮