সবজির বাজার চড়া, বাড়তি মাছের দামও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫
     ১০:০২ পূর্বাহ্ণ

সবজির বাজার চড়া, বাড়তি মাছের দামও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ | ১০:০২ 109 ভিউ
ঈদের পর এখনো ফাঁকা রাজধানীর খুচরা বাজার। ক্রেতা নেই বললেই চলে। শুক্রবার ছুটির দিন প্রয়োজনের তাগিদে নিত্যপণ্যের বাজারে আসছেন ক্রেতা। এর মধ্যেই সরবরাহ সংকটের অজুহাতে হঠাৎ বেড়েছে সবজির বাজার। বাড়তি মাছের দামও। পরিস্থিতি এমন- এক কেজি পাঙাশ কিনতে ক্রেতার ২০০-২২০ টাকা গুনতে হচ্ছে, যা ঈদের আগেও ১৮০-১৯০ টাকা ছিল। তবে কমেছে মুরগি ও গরুর মাংসের দাম। শুক্রবার রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ঈদের পর বাজারে কাঁচা মরিচ, টমেটো, পেঁপে, শসা, লেবুর দাম বেড়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে বাজারভেদে ৬০-৬৫ টাকা, যা সাতদিন আগেও ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি

পেঁপে কিনতে ক্রেতার গুনতে হচ্ছে ৬০ টাকা, যা আগে ৫০ টাকা ছিল। এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০-৭০, যা আগে ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা। ঈদের আগেও খুচরা পর্যায়ে কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ৮-১০ টাকা। নয়াবাজারের সবজি বিক্রেতা মো. আমিনুল ইসলাম বলেন, ঈদের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি আসা স্বাভাবিক হয়নি। পুরোদমে ব্যবসা শুরু হতে আরও দু-একদিন সময় লাগবে। এ সময়ের মধ্যে সরবরাহ কমায় দাম কিছুটা বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলেই দাম আবার কমে আসবে। অন্যদিকে বাজারে মাছের দাম কেজিপ্রতি ৫ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি

হচ্ছে। সরবরাহ সংকটের অজুহাতে বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করছেন। বিক্রেতারা জানায়, প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা; যা ঈদের আগেও ১৮০-১৯০ টাকায় বিক্রি হয়েছে। তেলাপিয়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা, যা আগে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সরপুঁটি প্রতি কেজির দাম ২২০-২৩০, যা আগে ২১০-২২০ টাকা ছিল। এছাড়া প্রতি কেজি চাষের কই ২৫০, বড় আকারের রুই ৩৫০-৪০০ এবং মাঝারি আকারের রুই বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা- যা সাতদিনের ব্যবধানে ৫-১০ টাকা বেশি। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাতলা ৩০০-৩৫০, চাষের চিংড়ি ৬৫০-৭৫০, নদীর চিংড়ি ৮০০-১০০০, শিংমাছ ৮৫০-৯০০ এবং ট্যাংরা ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর রায়সাহেব বাজারে মাছ কিনতে আসা মো.

শাকিল বলেন, ঈদের আগে মাছের দাম কম ছিল। ঈদের পর বাজারে ক্রেতা নেই। মাছেরও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু বিক্রেতারা বাড়তি দাম হাঁকাচ্ছেন। বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বললেও বাজারে সংকট নেই। মূলত ঈদের আগে মাংসের চাহিদার পর এখন সবাই মাছ খেতে চাচ্ছে। তাই বিক্রেতারা বাড়তি মুনাফা করতে মূল্য বাড়িয়ে বিক্রি করছে। তবে বাজার ঘুরে মাংসের দাম কমতে দেখা গেছে। শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০-২১০ টাকা, যা ঈদের আগে ২৪০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-৩১০, যা আগে ছিল ৩২০-৩৩০ টাকা। পাশাপাশি প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা। ঈদের আগে বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫০-৮৫০ টাকা। কাওরান

বাজারের মাংস বিক্রেতা জিল্লু রহমান বলেন, বাজারে এখন মুরগির চাহিদা নেই বললেই চলে। যে কারণে পাইকারি বাজারে দাম কিছুটা কমেছে। কম দামে আনায় আমরা খুচরা বিক্রেতারাও কম দামেই বিক্রি করছি। মনে হচ্ছে, দু-একদিনে দাম আরও কমে আসবে। একই বাজারের গরুর মাংস ব্যবসায়ী মো. রতন বলেন, ঈদের সময় সবাই বাসায় ভালো খাবারের আয়োজন করে। ওই সময় গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। যে কারণে ব্যাপারীরাও গরুর দাম বাড়িয়ে দেয়। এখন চাহিদা তেমন না থাকায় গরুর দাম কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম