ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা
ফাতিমার কাছে না ছিল পাসপোর্ট-ভিসার ঠিকঠাক ব্যবস্থা, না ছিল হাতে টাকা
ফাইনাল শোচনীয় হারের পর নিজ দেশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়াল আর্জেন্টাইনরা
আর্জেন্টিনাকে হেসেখেলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট পেলেন এমবাপে
ম্যাচ হেরে স্পেনের খেলোয়াড়ের গলা চেপে মাটিতে ফেলে পেটালেন আর্জেন্টিনার পারেদেস
সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাইনাল হিসেবে আলোচনায় রয়েছে।
বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যতটা মাঠে, ততটাই টিকিটের বাজারে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচকে ঘিরে টিকিটের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৪ লাখ টাকা।
প্রায় ৮৩ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে টিকিটের গড়মূল্যের সাথে দর্শকের হিসাব ধরলে, শুধু ফাইনালের টিকিট বিক্রি থেকেই আয় হতে পারে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি
টাকা। ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। আর সবচেয়ে দামি টিকিট কিনতে গুনতে হচ্ছে ৩৫ লাখ টাকারও বেশি। টিকিট বিক্রির এই বড় লাফের পেছনে রয়েছে ‘রিসেল’ বা পুনর্বিক্রি পদ্ধতি। ফাইনাল ম্যাচের টিকিটের জন্য ফিফার নির্ধারিত সর্বোচ্চ মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার। চাহিদা বাড়ার সাথে সাথে সেই দাম এখন প্রায় তিন গুণ হয়ে পৌঁছেছে। বিশ্বকাপ ফাইনাল সব সময়ই আবেগের মঞ্চ। তবে এবার সেই আবেগের সঙ্গে যুক্ত হয়েছে বিশাল বাণিজ্যিক মূল্য। টিকিটের এই রেকর্ড দামেই বোঝা যায়, বিশ্ব ফুটবল এখন শুধু খেলা নয়, বরং বহু বিলিয়ন ডলারের এক অর্থনীতিরও নাম।