ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি
প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের
দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!
ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে
সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ
ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার
সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন
সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেই সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা হয়েছে।
বিশেষ এ সেলে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে।
সাংবাদিকরা সচিবালয়ে
প্রবেশ করতে পারবেন কিনা জানতে চাইলে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বলেন, অফিস আদেশ জারি হয়েছে দেখেছি। কে কে এই সেলের সহযোগিতায় পাস পাবেন তা এখনো জানতে পারিনি। অফিস চালু হলে বিস্তারিত বলতে পারব।
প্রবেশ করতে পারবেন কিনা জানতে চাইলে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বলেন, অফিস আদেশ জারি হয়েছে দেখেছি। কে কে এই সেলের সহযোগিতায় পাস পাবেন তা এখনো জানতে পারিনি। অফিস চালু হলে বিস্তারিত বলতে পারব।



