সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। এরপর বাইরে অপেক্ষায় থাকা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের ভেতরে প্রবেশ করতে থাকেন। প্রসঙ্গত, আজ সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে। গভীর রাতে আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ রাখা হয়। এদিকে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। কিন্তু ফটকে পাহারায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। এরপর সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ

করতে থাকেন। সচিবালয়ে লাগা আগুন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়। পরে তা ৭ ও ৮ তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন। আহত আছেন ২ থেকে তিনজন।’ তিনি বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে।’ আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কি না, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তদন্তের পর তা বলা যাবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত রাতে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট