সংবাদ সম্মেলন করে নির্যাতনের বর্ণনা দিলেন ঢাবি শিবির নেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সংবাদ সম্মেলন করে নির্যাতনের বর্ণনা দিলেন ঢাবি শিবির নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আসার পর নেতারা এলেন সাংবাদিকদের সামনে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে নেতারা নিজেদেরকে ‘মজলুম’ বা নির্যাতিত সংগঠন দাবি করে সেই নির্যাতনের বর্ণনা দেওয়া হয়। নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে সংগঠনের নেতাকর্মীরা হলে থাকতে পারেননি। বিভিন্ন মামলায় বারবার কারাগারে যেতে হয়েছে। আওয়ামী লীগের শাসনের অবসানে বাংলাদেশে সবাই তাদের নিজ নিজ মত ও আদর্শ প্রচার ও প্রকাশ করার সুযোগ পাবে বলেও আশা করা হয় সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও হলে না থেকে তার দলের নেতাদেরকে বাইরে থেকে কোনো রকম জীবন যাপন করতে

হয়েছে। কাউকে কাউকে বিভিন্ন মামলায় কারাগারে নেওয়ায় ইয়ার লস করতে হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিবিরের বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ বলেন, ২০১২ সালের নভেম্বর মাসে চট্টগ্রামের মীরেরসরাইয়ে তিনি শিবিরে যুক্ত হন। সেখানে মিছিল শেষে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা ধরে নিয়ে যায় থানায় দেয়। তাদেরকে দুটি মামলা দেওয়া হয়, একটি মামলায় একদিনের রিমান্ডে পাঠানো হয়। দুই মাস পরে ছাড়া পান। মাদ্রাসায় আলিম শ্রেণিতে পড়ার সময় হোস্টেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আবার মারধর করে পুলিশে দেয়। এক মামলায় সে সময় ১৬ মাস কারাগারে ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও দু’বার পুলিশ তাকে গ্রেফতার করেছে। প্রথমবার নিজ এলাকা থেকে এবং পরেরবার

থানায় আত্মসমর্পণ করতে গিয়ে। এসব কারণে হলে থাকতে পারেননি, নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি । সংগঠনের স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বলেন, আমি কোনো গুরুতর নির্যাতনের শিকার হইনি। তবে বিগত রেজিমে আমার কতগুলো স্বপ্ন মাটিচাপা দিতে হয়েছে। এখানে যারা পড়াশোনা করবে তারা হলে থাকার সুবিধা পায়। আমার ক্ষেত্রে এমনটা হওয়া উচিত ছিল। আমার বিজয় ৭১ হল অ্যাটাচড ছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি এর এক বছর আগে বুয়েটের আবরার ফাহাদের ঘটনাটা ঘটে। তাই আমি হলে উঠার ব্যাপারে যখন আমার পরিবারের সঙ্গে কথা বলি তারা হলে উঠতে মানা করে। তিনি বলেন, পারিবারিকভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। তাদের সঙ্গে পরামর্শ করলেও

তারা হলে উঠতে বারণ করেন। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের। এমনকি শিবিরের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হেনস্তার মুখোমুখিও হতে হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে কাটতে থাকে এই বাধা। ছাত্রশিবিরের নেতাকর্মীরাও যে সেই আন্দোলনে সক্রিয় ছিলেন, ধীরে ধীরে তা প্রকাশিত হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে ছাত্র সংগঠনের যে বৈঠক হয় তাতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয়ে যোগ দেন মো. আবু সাদিক কায়েম। পরদিন প্রকাশ পায় বিশ্ববিদ্যাল শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের পরিচয়। ১ অক্টোবর প্রকাশ করা হয় ১৪ সদস্যের

পূর্ণাঙ্গ কমিটির নাম। সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হোসাইন আহমাদ জুবায়ের বলেন, দেশের প্রতিটি ক্যাম্পাস, শহর, নগর, বন্দর এমনকি গ্রাম পর্যায়ে পর্যন্ত ইসলামী ছাত্রশিবির এই ‘ফ্যাসিস্ট’ শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছিল। এই কারণে শেখ হাসিনা ইসলামী ছাত্রশিবিরকে ‘জমের মত’ ভয় করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট