শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর মো. নাঈম (২৭) নামের এক তরুণ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৪ঠা মে, বৃহস্পতিবার সকালে বরমী ইউনিয়নের বরকুল গ্রামের শেখেরঘাট এলাকার একটি মহিলা মাদ্রাসার পেছন থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করা হয়। নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসার পাশাপাশি বাড়ির পাশে একটি পুকুর লিজ নিয়ে মাছের প্রকল্প পরিচালনা করতেন। পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হাতে টর্চলাইট নিয়ে মাছের প্রজেক্ট দেখতে বাড়ি থেকে বের হন নাঈম। এরপর আর তিনি ফিরে আসেননি। নিখোঁজের পর তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার কল কেটে দেওয়া

হয় এবং একপর্যায়ে ফোনটি বন্ধ করে দেওয়া হয়। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁর সন্ধান না পেয়ে দিশাহারা হয়ে পড়েছিল পরিবার। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বরকুল গ্রামের একটি মহিলা মাদ্রাসার পেছনে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা তা নাঈমের বলে শনাক্ত করেন। অপরাধীরা তাঁকে হত্যার পর হাত-পা বেঁধে ঝোপের আড়ালে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ

এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।” এক তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীর এমন নৃশংস মৃত্যুতে বড়নল গ্রামসহ পুরো শ্রীপুরে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেন এবং কারা এই তরুণ ব্যবসায়ীকে এভাবে হত্যা করল, তা নিয়ে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’