শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫

শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে শ্বশুরের গোপনাঙ্গে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নিয়ে গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত শ্বশুর শাহজামাল প্রামাণিক (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত নারী বলেন, আনুমানিক পনেরো বছর আগে মনির প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় তার। সেই থেকে একই ইউনিয়নের বারোপাইকার গড় এলাকায় তিন সন্তান নিয়ে স্বামীর বসতবাড়িতে বসবাস করছিলেন। তাঁর স্বামী পেশায় একজন শ্রমিক। পরে, সেখানে থাকা অবস্থায় স্বামীর প্রায় দুই-তিন লাখ টাকা ঋণ হয়। গত দুই

মাস আগে সেই বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেন তাঁর স্বামী। পরে থাকার জায়গা না থাকায় শ্বশুর তার নিজের বাড়িতে তাদেরকে নিয়ে আসেন এবং রান্না ঘরের এক পাশে থাকার ব্যবস্থা করে দেন। সে সময় স্বামী মনির তিন সন্তানসহ তাকে রেখে কাজের জন্য অন্য জেলায় যান। কিছুদিন যাওয়ার পর থেকে শ্বাশুড়ি ও শ্বশুরের সঙ্গে থাকার জায়গা নিয়ে ঝগড়া হতো এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলত। প্রায়ই তার সঙ্গে অনৈতিক কাজ না করলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত শ্বশুর। সাত দিন আগে তার স্বামী মনির বাড়ি ফিরে আসেন। এ নিয়ে গত তিনদিন ধরে আরো চরম আকার ধারণ করে অত্যাচার। গত

শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর শাহজামাল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর তাকে টেনে শোবার ঘরে নিয়ে যায় এবং অনৈতিক কাজ করার চেষ্টা করে। সে সময় আগে থেকে নিজের কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুর শাহজামালের গোপনাঙ্গ কেটে দেন তিনি। পরে, তাঁর চিৎকারে এলাকার লোকজন ওই ঘরে গিয়ে শাহজামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবীব বলেন, শনিবার রাত পৌনে ১০ টায় আহত শাহজামাল প্রামাণিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরুষাঙ্গে আটটি সেলাই দেওয়া হয়েছে। এখন পর্যবেক্ষণে আছেন তিনি। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় শাহজামাল প্রামাণিক নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহজামাল প্রামাণিকের ছেলের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া