শেষ ৪৫ মিনিটের জন্য তোলা রইল সব রোমাঞ্চ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

শেষ ৪৫ মিনিটের জন্য তোলা রইল সব রোমাঞ্চ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। কাঠমান্ডুতে দুই দলের মধ্যকার ফাইনালের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে প্রথমার্ধে বাংলাদেশ এবং নেপাল সমানতালে লড়াই করেছে। নেপাল আক্রমণের চেষ্টা বেশি করলেও বাংলাদেশের রক্ষণ তাদের আটকে দিয়েছে। অন্যদিকে আক্রমণে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে বাংলাদেশ। বিশেষ করে বেশি লং বল খেলার প্রবণতা মোটেই কাজে দেয়নি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য গোলের ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালের একজন খেলোয়াড় ঠিকঠাক গোলকিক নিতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা বল পেয়ে জোরালো শট নিলেও তা ক্রস বারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে

তার হেড গোলকিপারের হাতে জমা হয়। দশম মিনিটে নেপালের প্রচেষ্টাও পোস্টে লেগে প্রতিহত হয়। সাবিত্রা ভান্ডারির পাসে আমিশা কার্কির নেওয়া ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। অর্ধের বাকি সময়ে দুই দল বেশ কয়েকবার গোলপোস্টের কাছাকাছি গেলেও পরম আরাধ্য গোল আর পাওয়া হয়নি। বাংলাদেশ একাদশ রুপনা চাকমা, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু