ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ
ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার
আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান
শেখ হাসিনা-কাদের-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো. আরাফাত হোসেন আকাশের (১৬) মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে আরও ১০০-১৫০ জনকে রাখা হয়েছে।
রোববার নিহতের পিতা মো. আকরাম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ইফতেখার হোসেন খোকন (৪৮), ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম।
মামলার এজাহারে
বলা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মামলার ১ ও ৩নং আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা ১১টার দিকে আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার পিতা ও স্থানীয় জনতার সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত আকাশ তার পিতার ফলের দোকানে বিক্রিতে সহায়তা করতেন।