‘শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

‘শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
দীর্ঘ ১৬ বছর একাধারে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা। প্রশাসনকে ব্যবহার করে বারবার কাঁরচুপির মাধ্যমে ক্ষমতায় থাকেন তিনি। আর সেই ক্ষমতাকে ব্যবহার করে তার দলের নেতারা অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া তারা লুটপাট করেছেন দেশের বিপুল সম্পদ। জানা গেছে, দেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেষে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে সহিংসতায় ১ হাজার ৪২৩ জন নিহত হয়েছেন। আন্দোলন ঘিরে ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৭ জনের অঙ্গহানি হয়েছে। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। ৯২ জনের দুই চোখেই গুলি লেগেছে, দুই চোখই নষ্ট হয়ে গেছে। অবশেষ দুই

মাসের আন্দোলনে ৫ আগস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ করেন। পরে তিনি পালিয়ে ভারত চলে যান। এরপর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন, কেউ গ্রেপ্তার হন। এছাড়া অনেক নেতা আত্মগোপনে আছেন। অনেক নেতাকর্মীদের নামে গণহত্যার দায়ে হত্যা মামলা রয়েছে। এরপরও শেখ হাসিনা, তার দলের নেতারা দেশ ও নোবেল জয়ী ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যা বারবার খুনি হাসিনার ফোনালাপেই প্রমাণ হয়েছে। এত লোক খুন করার পরও তার ভেতর কোনো অনুশোচনা নেই। নেটিজেনরা বলছেন, যারা অন্যায় করে ক্ষমা চাই, তাদের ক্ষমা করা যায়। কিন্তু খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেও কোনো অনুশোচনা করেনি। বরং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই

যাচ্ছে। তার কোনো ক্ষমা হতে পারে না। দ্রুত গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে। এছাড়া আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তাহলে দেশ ও জনগণের জন্য ভালো হবে। শবনম মুস্তারি নামে একজন ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা। আগে থেকেই তিনি হিতাহিত জ্ঞানশূন্য ছিল। ক্ষমতা হারানোর পর বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই মহিলা। মেহেদী হাসান সুমন নামে একজন লিখেছেন, শেখ হাসিনার ভেতর এখনও কোনো অনুশোচনা নেই। বরং উল্টাপাল্টা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতেছে। দ্রুত এই মহিলাকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো উচিত। রেদুয়ান হোসাইন নামে একজন লিখেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনার ফোনালাপগুলোই প্রমাণ।

কতটুকু মানসিক অসুস্থ হলে বারবার একটা সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে এ রকম মানুষ মনে হয় আর জন্ম নেয়নি। তীরহারা নদী নামে একজন লিখেছেন, আওয়ামী লীগ মানে যাদের কোনো লজ্জা শরম কিছু নেই। শেখ হাসিনার লজ্জা থাকা দরকার যে- তার জন্য কত শত শত প্রাণ দিতে হয়েছে তাও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দ্রুত তাকে ফাঁসি দেওয়া হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এইচএসসি পাস ‘প্রফেসর’ থেকে জামায়াত আমিরের উপদেষ্টা মাহমুদুলের দুই যুগের প্রতারণার ইতিহাস বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু কেমন আছে বাংলাদেশ ২.০? ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১২২৩ মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি কুরবানি ঈদ ঘিরে চাঙ্গা রেমিট্যান্স, বিশ দিনে এলো ২.৬২ বিলিয়ন ডলার পাকিস্তানে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে অভিনেত্রীকে হয়রানির অভিযোগ ঈদ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, কী সিদ্ধান্ত হলো রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফিকরা বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভবন ঘেরাও জনতার ঈদে এটিএম বুথে টাকা তোলায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছোটবেলায় আমিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: উর্বী মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ক্রেতার অপেক্ষায় তেজগাঁওয়ের পশুর হাট, প্রস্তুতি সম্পন্ন