শেখ হাসিনাকে দেশে ফেরাতে অজ্ঞাত স্থানে আ.লীগ নেতাদের শপথ, ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

শেখ হাসিনাকে দেশে ফেরাতে অজ্ঞাত স্থানে আ.লীগ নেতাদের শপথ, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় মহান বিজয় দিবসে আওয়ামী লীগের নেতাদের ‘অজ্ঞাত স্থানে’ শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুনে ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে। গতকাল সোমবার রাতে প্রায় ২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্পসংখ্যক নেতা-কর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা গেছে। ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম কর, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধর। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে নেতা-কর্মীদের বলতে শোনা যায়,

গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জঙ্গি জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ-জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েরি মামলার সমুচিত জবাব দেব। গরিব-দুঃখী-মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরভকে ফিরিয়ে আনব। জাগ্রত বিবেকবান দেশ প্রেমিকদের ঐক্য গড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষে সব কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব।

জয় বাংলা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মো. আব্দুল হালিম বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনে এটা করা হয়েছে। তিন-চারজন মিলে বেলুন উড়িয়েছে এ রকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার