শেখ মুজিবের নামে প্রতিষ্ঠানে অনুদানে কর রেয়াত বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

শেখ মুজিবের নামে প্রতিষ্ঠানে অনুদানে কর রেয়াত বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গড়া প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আর কর রেয়াত বা ছাড় পাওয়া যাবে না। এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়া অনুদানকে করের আওতায় নিয়ে আসা হচ্ছে। এ জন্য আয়কর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৩ সালের নতুন আয়কর আইন করে এনবিআর। নতুন আইনে, মোট ১৫টি খাতে বিনিয়োগ ও দানকে কর রেয়াতযোগ্য ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ‘জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে করদাতার দেওয়া অনুদান হিসাবে প্রদত্ত যে কোনো পরিমাণের অর্থ' অন্তর্ভুক্ত করা হয়। আয়কর আইন অনুযায়ী, একজন ব্যক্তি বছরে মোট আয়ের ২০ শতাংশ বিনিয়োগ বা অনুদান কর রেয়াতযোগ্য।

এ জন্য ১৫ শতাংশ কর রেয়াত বা ছাড় দেওয়া হয়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির আয় বছরে একশ টাকা হলে ২০ টাকা পর্যন্ত বিনিয়োগ বা অনুদান অনুমোদনযোগ্য। নতুন সদ্ধিানে্তর ফলে, দাতব্য হাসপাতালে, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত সংগঠনে, সরকারি-বেমরকারি যাকাত তহবিলে চাঁদা দিলে, সরকার অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে চাঁদা দিলে এবং স্বাধীনতাযুদ্ধ স্মরণে জাতীয় পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠানে অনুদান দিলে কর রেয়াত পাওয়া যাবে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ শাসনামলে সারা দেশে শেখ মুজিবের নামে ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এসব প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সচল রাখতে করাদাতারা যাতে স্বপ্রণোদিতভাবে অনুদান দেয়, সে জন্য কর রেয়াত দেওয়া

হয়। এ কাজে এনবিআরকে বাধ্য করা হয়। এখন সরকার মনে করছে এই বিধান প্রাসঙ্গিকতা হারিয়েছে। তাই আয়কর আইনের এই অংশ বাতিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার