‘শেখের বেটি আসবে, আমরাও ঘরে ফিরবো’— রিকশাচালকের বিশ্বাস ও ভাইরাল স্ট্যাটাস ‘মামা আপনি সাবধানে থাকবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ November, ২০২৫

‘শেখের বেটি আসবে, আমরাও ঘরে ফিরবো’— রিকশাচালকের বিশ্বাস ও ভাইরাল স্ট্যাটাস ‘মামা আপনি সাবধানে থাকবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৫ |
১,গন্তব্যে পৌঁছে দেওয়ার পর আওয়ামী লীগ কর্মীর কাছ থেকে ভাড়া নিতে রিকশাচালকের অস্বীকৃতি। ২,বিদায়লগ্নে চালকের সতর্কবার্তা: ‘মামা আপনি সাবধানে থাকবেন, শেখ হাসিনা আসবেই আজ অথবা কাল।’ ৩,‘আমরাও ঘরে ফিরবো’— রিকশাচালকের এই উক্তিতে ফুটে উঠেছে আত্মগোপনে থাকা কর্মীদের আকুতি। ৪, আহমেদ রানা শিকদার নামের ওই কর্মীর আবেগঘন পোস্ট ঘিরে ফেসবুকে তোলপাড়। নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৃণমূলের খেটে খাওয়া মানুষের আবেগ ও অটুট বিশ্বাসের এক অনন্য চিত্র ফুটে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আহমেদ রানা শিকদার নামের এক আওয়ামী লীগ কর্মীর শেয়ার করা একটি ছবি ও স্ট্যাটাসকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সেখানে দেখা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের এই সময়েও এক রিকশাচালক ভাড়ার বিনিময়ে

বেছে নিয়েছেন দলীয় সংহতি ও নেত্রীর ফেরার প্রতিক্ষাকে। সম্প্রতি রানা শিকদার তার ফেসবুকে ওই রিকশাচালকের সাথে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন। ছবিতে চালককে বিজয় চিহ্ন বা ‘ভি-চিহ্ন’ প্রদর্শন করতে দেখা যায়। স্ট্যাটাসে ঘটনার বর্ণনা দিয়ে রানা শিকদার লিখেন, গন্তব্যে নামিয়ে দেওয়ার পর ওই রিকশাচালক ভাড়া নিতে অস্বীকৃতি জানান। বিদায়ের মুহূর্তে তিনি রানাকে উদ্দেশ্য করে বলেন, “শেখের বেটি আসবে মামা, আমরাও ঘরে ফিরবো। ভাড়া দিতে হবে না মামা। আপনি সাবধানে থাকবেন, শেখ হাসিনা আসবেই মামা, আজ অথবা কাল...!” ওই রিকশাচালকের কথায় ‘আমরাও ঘরে ফিরবো’ বাক্যটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। ৫ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী যে এলাকা ছাড়া বা আত্মগোপনে আছেন, এই উক্তির

মাধ্যমে তাদের নিজ বাড়িতে ফেরার আকুতিই যেন প্রকাশ পেয়েছে। শ্রমজীবী মানুষটির এমন নিঃস্বার্থ ভালোবাসা ও দৃঢ় বিশ্বাস স্পর্শ করেছে ওই আওয়ামী লীগ কর্মীকে। তিনি তার পোস্টে উল্লেখ করেন, “কোটি কোটি মানুষের এ-ই একটা আশা আর বিশ্বাস নিয়ে চোখের পানি ফেলে শেখ হাসিনা আসবেই। আসতে তাকে হবেই ইনশাআল্লাহ।” ফেসবুকে পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে দলের কর্মী-সমর্থকরা রিকশাচালকের এই মনোবলকে সাধুবাদ জানাচ্ছেন এবং শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের