শীত আসার আগেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নাগরিকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫

আরও খবর

ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল

রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না

প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা

দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না?

গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪%

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

শীত আসার আগেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নাগরিকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ |
শীত এখনো পুরোপুরি নামেনি। অথচ রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। সকাল থেকে রাত—কোনো সময়েই রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস মিলছে না। এতে নিত্যদিনের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। বাধ্য হয়ে কেউ বিদ্যুৎচালিত হিটার, কেউবা সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভর করছেন। এতে গৃহস্থালির ব্যয়ও বেড়ে গেছে কয়েকগুণ। রাজধানীর আজিমপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, আরামবাগ, খিলগাঁও, বাড্ডা ও বাসাবোসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন—এক মাসের বেশি সময় ধরে গ্যাসের চাপ প্রায় নেই বললেই চলে। দিনে কিছু সময় গ্যাস এলেও চুলা জ্বলে খুব দুর্বলভাবে। ফলে রান্না করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস আবাসিক হলের ম্যানেজার হেলাল উদ্দিন বলেন, “হোস্টেলের রান্নার

জন্য গ্যাসের চুলা ব্যবহার করি। কিন্তু এক মাস ধরে চুলা জ্বলে না। বাধ্য হয়ে কাঠ দিয়ে রান্না করছি। এমন অবস্থা আগে কখনো দেখিনি। শীত তো এখনো আসেনি, এখনই গ্যাস পাই না।” মিরপুরের বাসিন্দা গৃহিণী ইতি আক্তার বলেন, “গ্যাস নেই বললেই চলে। ভোরে উঠে রান্না করতে হয়, তাও অনেক কষ্টে। সকাল আটটার পর আর গ্যাসই থাকে না।” খিলগাঁও এলাকার বাসিন্দা জেসমিন বলেন, “প্রতি মাসে বিল দিতে হয়, অথচ গ্যাস পাই না। বাধ্য হয়ে সিলিন্ডার কিনতে হয়েছে। এখন গ্যাসের বিল ও সিলিন্ডারের খরচ—দুই দিকেই ব্যয় বাড়ছে। অল্প আয়ের পরিবারের জন্য এটা বড় কষ্ট।” যাত্রাবাড়ীর শ্রমজীবী ইসরাফিল আলমের অভিযোগ, “গ্যাসের বিল তো ঠিকই দিই, কিন্তু রান্না

করতে হয় বিদ্যুৎচালিত হিটারে। দুই দিক থেকেই খরচ বাড়ছে। নিম্ন আয়ের মানুষের জন্য এটা অন্যায়।” তিতাসের সিস্টেম লস বেড়েই চলছে ঢাকায় গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্যে দেখা যায়, বছরের পর বছর সিস্টেম লস বেড়েই চলেছে। ২০১৯-২০ অর্থবছরে গ্যাসের সিস্টেম লস ছিল ৩০৮.৩২ মিলিয়ন ঘনমিটার (এমএমসিএম)। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে হয় ৩২৩.৬৪ এমএমসিএম, ২০২২-২৩ অর্থবছরে দাঁড়ায় ৮০৬.৫৮৫ এমএমসিএম, আর ২০২৪-২৫ অর্থবছরে ভয়াবহভাবে বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭৯৬ এমএমসিএম। বিশেষজ্ঞদের মতে, পাইপলাইনে ফাটল, সংযোগস্থলে ত্রুটি, পুরোনো অবকাঠামো, অবৈধ সংযোগ, মিটারের ত্রুটি ও গ্যাস চুরির কারণে এই সিস্টেম লস আশঙ্কাজনক হারে বাড়ছে। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলেন, “তিতাস, পেট্রোবাংলা ও বিউআরসি—সব প্রতিষ্ঠানের

কাজ জনগণের জ্বালানি অধিকার নিশ্চিত করা। কিন্তু তারা বরং এই অব্যবস্থাপনাকে সুরক্ষা দিচ্ছে। এভাবে কোনো দেশের জ্বালানি খাত টেকসই হতে পারে না।” সরকারি নীতিতেও অবহেলিত আবাসিক খাত তিতাসের অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান বলেন, “এখন গ্যাসের সাপ্লাই কম আছে। চাহিদা ১৯০০ এমএমসিএফের বেশি, কিন্তু আমরা পাচ্ছি মাত্র ১৫৫০ এমএমসিএফ।” তিনি আরও জানান, প্রতিবছর সরকারের এলএনজি আমদানির পরিকল্পনা থাকে। তবে গরমকালে বেশি কার্গো আনা হয়, শীতকালে কম। ফলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সরবরাহ স্বাভাবিকভাবে হ্রাস পায়। এছাড়া স্থানীয় গ্যাস উৎপাদনও কমেছে। সরকারি অগ্রাধিকার তালিকা অনুযায়ী গ্যাস সরবরাহে প্রথমে বিদ্যুৎ, এরপর সার, শিল্প, ক্যাপটিভ এবং সর্বশেষে আবাসিক খাত রাখা হয়। ফলে সাধারণ ভোক্তারা

পড়ছেন সবচেয়ে বিপাকে। ক্ষুব্ধ নাগরিক, দায় এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ রাজধানীবাসীর অভিযোগ, প্রতি মাসে বিল পরিশোধের পরও গ্যাস না পাওয়া চরম অবিচার। অনেকে বলছেন, সরকারি সংস্থার উদাসীনতা ও পরিকল্পনাহীনতার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। নাগরিক সমাজের প্রশ্ন— গ্যাস না থাকলে বিল কেন দিতে হবে? অথচ কর্তৃপক্ষ কোনো দায় নিচ্ছে না, বরং দায় এড়িয়ে চলছে নীতিগত ‘অগ্রাধিকারের’ অজুহাতে। বিশেষজ্ঞদের মতে, অবকাঠামো উন্নয়ন ও তদারকির ঘাটতির পাশাপাশি গ্যাস ব্যবস্থাপনায় দুর্নীতি, চুরি ও অব্যবস্থাপনাই সংকটের মূল কারণ। তবুও এই বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। শীত এখনো আসেনি, অথচ রাজধানীজুড়ে গ্যাসের এমন সংকট কেবল নাগরিক জীবনের ব্যর্থ চিত্রই নয়—এটি সরকারের পরিকল্পনাহীনতা, তিতাসের অদক্ষতা ও প্রশাসনিক অবহেলারও

স্পষ্ট প্রতিফলন। গ্যাস বিল ঠিকই আদায় হচ্ছে, কিন্তু সেবা পাচ্ছে না জনগণ। এই বাস্তবতা এখন ঢাকাবাসীর কাছে এক প্রাত্যহিক যন্ত্রণার নাম—গ্যাস নেই, চুলা জ্বলে না, অথচ বিল ঠিকই যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার