শীতবস্ত্র বিতরণে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দায় চাপালো আওয়ামী লীগের ঘাড়ে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

শীতবস্ত্র বিতরণে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দায় চাপালো আওয়ামী লীগের ঘাড়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
রাজশাহীর তানোরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষে ২০-২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ান বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক এবং মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের সমর্থকরা। উভয়পক্ষের সমর্থকদের দাবি, তাদের ভেতরে আওয়ামী লীগের দোসররা চক্রান্ত করে দুই পক্ষকে সংঘর্ষে লাগিয়ে দিয়েছে। তাদের নেতাকর্মীরা এসব করতে পারে না। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা মাঠে সুলতানুল তারেকের উদ্যোগে শীতবস্ত্র, ক্যালেন্ডার ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ চলছিল। এ সময়

শরিফ উদ্দীনের সমর্থকরা সেখানে বাধা দেয়, চেয়ার ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং কয়েকজন কর্মীকে মারধর করে। কিছুক্ষণ পর সুলতানুল তারেক ঘটনাস্থলে উপস্থিত হলে তার সমর্থকরাও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি কয়েকজন হলেন আব্দুস সামাদ (৪৫), মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০), ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান (৩৮) ও এখলাছুর রহমান (৫৩)। শরিফ উদ্দীনের সমর্থক যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সি বলেন, শীতবস্ত্র বিতরণ ভালো উদ্যোগ। কিন্তু আমাদের স্থানীয় নেতাদের দাওয়াত না দেওয়ায় প্রতিবাদ জানাতে গেলে এই হামলা হয়। আমাদেরও ৮-১০ জন আহত হয়েছেন। এখানে আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করেন

তিনি। অন্যদিকে, সুলতানুল তারেকের সমর্থক শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছিল। কিন্তু মেজর শরিফের সমর্থকরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এতে আমাদের ৫-৬ জন আহত হয়েছেন। এ বিষয়ে মেজর শরিফের মন্তব্য জানতে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সুলতানুল তারেক অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ভূত তাদের মাথায় চেপেছে। দলীয় হাই কমান্ডকে বিষয়টি জানানো হয়েছে। তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত