শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ রোববার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ রোববার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন করে আগামী রোববার (২৭ এপ্রিল) মামলার সাক্ষীদের শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্যের পর চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। চার্জ গঠনের দিন ধার্য থাকায় বুধবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার অভিযুক্ত চার আসামিকেই হাজির করা হয়। একই সঙ্গে মামলাটি অধিক গুরুত্ব দিয়ে সরকারের পক্ষে মামলার বিচারিক আদালতে সরকারপক্ষের আইনজীবীকে আইনগত সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) অ্যাডভোকেট এহসানুল হক সমাজী আদালতে উপস্থিত

ছিলেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, চাঞ্চল্যকর এ মামলার চার্জ শুনানি শেষে মামলার মূল আসামি হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের কারণে মৃত্যু, হিটু শেখের দুই ছেলে সজিব শেখ এবং রাতুল শেখের বিরুদ্ধে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে চার্জ গঠন করা হয়েছে। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (২৭ এপ্রিল) দিন ধার্য করে দিয়েছেন আদালত। ওই দিন মামলার ১ থেকে ৩ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। আদালতে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার অ্যাডভোকেট এহসানুল হক সমাজী বলেন, ন্যায়বিচারকে নিশ্চিত

করার জন্য দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা আবশ্যক। এ দেশের মানুষ ন্যায়বিচারের জন্য তাকিয়ে আছেন। সরকারও চায় ন্যায়বিচার হোক। মামলাটির ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচারকার্য সম্পন্ন করতে আদালতে উপস্থিত আসামিপক্ষকে আইনজীবী নিয়োগে রাজি থাকলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিগ্যাল এইডে আবেদন করার সুযোগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় সে। সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনো প্রকার আইনি

সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ (১৫ মার্চ) শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়