শিশুকে নিপীড়নের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

শিশুকে নিপীড়নের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ বছর বয়সি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার আলী (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গিপাড়া গ্রাম থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। আর বুধবার সকালে আদালতের মাধ্যমে ওই বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। কারগারে যাওয়া নুজদার আলী এলঙ্গিপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। এর আগে মঙ্গলবার দুপুরে এলঙ্গিপাড়া গ্রামে শিশুকে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু দুপুরে বাড়ির পার্শ্ববর্তী নুজদার আলীর দোকানে আইসক্রিম কিনতে যায়। দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও ওই শিশু না ফেরায় তাকে খুঁজতে যায় তার মা। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যায়। ওই সময় তাকে কান্নারত অবস্থায় দেখতে পান মা।

পরবর্তীতে শিশুটি মাকে জানায়, নুজদার আলী চকলেটের লোভ দেখিয়ে তাকে দোকানের ভেতর ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালায়। এসব শুনে শিশুর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির মা কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘যৌন নিপীড়নের ঘটনায় রাতেই বৃদ্ধকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর মায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি