শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) ৭৬১ গ্রাম (প্রায় ৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতদের মধ্যে একজন হলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রীজ অপারেটর মোঃ কবির হোসেন (৫৩) এবং অপরজন হলেন কুদ্দুছ (৪১)। এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়, আজ, শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ০২.২২ ঘটিকায় (৯ অক্টোবর দিবাগত রাতে) বিমানবন্দরের বহির্গমণ ১ নং টার্মিনালের ৩ নং গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় সেখানে উপস্থিত যাত্রী ও সহযাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি হওয়ায় গোলযোগ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্দেহজনক উত্তর

দিতে থাকেন। পরে তাদের এপিবিএন অফিসে নিয়ে এসে তল্লাশি করা হলে তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভেতর থেকে ৪টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। এপিবিএন আরও জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএন এর অপারেশনাল কমান্ডার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের অভিযানিক

কার্যক্রম অব্যাহত থাকবে।" আটককৃত মো. কবির হোসেন ও কুদ্দুছের বিরুদ্ধে আজ শুক্রবার বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়