ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
শহীদ রনির মেয়ের ছবিসহ ফেসবুকে যা বললেন মীর স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন আল আমিন রনি। শহীদ রনির মৃত্যুর পর গত ৪ নভেম্বর তার স্ত্রী মোসাম্মৎ মিম আক্তার কন্যা সন্তানের জন্ম দেন। ফুটফুটে মেয়েটির নাম রাখা হয়েছে রোজা, তার বাবার রেখে যাওয়া নাম এটি।
শনিবার (২৩ নভেম্বর) রোজাকে দেখতে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
শহীদ রনির মেয়ে রোজাকে কোলে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকের অ্যাকাউন্টে পোস্ট করেছেন মীর স্নিগ্ধ।
শনিবার রাতে ছবিটি ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, “শহীদ রনি ভাইয়ের মেয়ে রোজা। বাচ্চাটি যখন মায়ের
পেটে ৬ মাস বয়স তখন শহীদ হয় তার বাবা। রোজা নামটিও তার বাবার রেখে যাওয়া নাম। রোজার বয়স এখন মাত্র ১৯ দিন। রোজাকে যখন আজকে কোলে নিলাম অজানা এক ভার অনুভব করলাম। এই ভার ওর ওজনের ভার না। এখনো বুঝার চেষ্টা করছি কি ভার ওটা। ”
পেটে ৬ মাস বয়স তখন শহীদ হয় তার বাবা। রোজা নামটিও তার বাবার রেখে যাওয়া নাম। রোজার বয়স এখন মাত্র ১৯ দিন। রোজাকে যখন আজকে কোলে নিলাম অজানা এক ভার অনুভব করলাম। এই ভার ওর ওজনের ভার না। এখনো বুঝার চেষ্টা করছি কি ভার ওটা। ”





