শর্ত সাপেক্ষে সংস্কারে ঋণ সহায়তা করবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

শর্ত সাপেক্ষে সংস্কারে ঋণ সহায়তা করবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
শর্ত সাপেক্ষে আর্থিক খাত সংস্কারে ঋণ সহায়তা করবে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। রোববার দুটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঋণ সহায়তা মিললে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জ্বালানি ও ব্যাংক খাতের সংস্কারে ব্যয় করা হবে। এর আগে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের প্রতিনিধিগন বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিরেক্টর ইমদাত ফাকহুরী, চিফ রিকস অফিসার বিবেক পাঠাক, বাংলাদেশের কান্ট্রি অফিসার কাজী ফারহান জহির প্রমুখ। অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক কী কাজে সহায়তা দেবে- এর আগেও আলোচনা করেছি। আমাদের আর্থিক খাত ও জাতীয় রাজস্ব

বোর্ড সংস্কারের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আইএফসির বিনিয়োগ নিয়ে তিনি বলেন, তারা কীভাবে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে এসব বিষয় নিয়ে আলাপ করেছি। সংস্থাটি কারিগরি ও আর্থিক সহায়তা দিবে। আগামী অক্টোবরে আমি যখন যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্যাংকের বৈঠক অংশ নিব ওই সময় এসব নিয়ে আলোচনা হবে। তবে দাতা সংস্থা দুটি সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু শর্ত আছে সেগুলো পালন করতে হবে। ঋণ সহায়তার পরিমাণ নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, অ্যামাউন্টের বিষয়ে এখন আমি বলব না। প্রত্যেকটা ডোনার এবং অন্য ডোনার কী দেবে সেটা জেনে পরে আপনাদের জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল