শরীয়তপুরে ফসলি জমি কেটে মাছের ঘের তৈরির হিড়িক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

শরীয়তপুরে ফসলি জমি কেটে মাছের ঘের তৈরির হিড়িক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
কৃষি জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’এমন সরকারি নির্দেশ থাকলেও শরীয়তপুরে তিন ফসলি জমি কেটে অবাদে তৈরি হচ্ছে মাছের ঘের। এতে আশঙ্কাজনক হারে কমছে ফসলি জমির পরিমাণ।মাঝেমধ্যে প্রশাসন ঢিলেঢালা অভিযান পরিচালনা করলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। কোন না কোনভাবে ম্যানেজ করে ফসলি জমি নষ্টের উৎসব চলছেই। সরেজমিন ঘুরে দেখা যায়, ভেদরগঞ্জ উপজেলার চরভাগা, ডিএমখালি, মহিষার ও ছয়গাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাছ চাষের ঘের তৈরির ধুম পড়েছে। নড়িয়া উপজেলার বিঝারি, নশাসন, ঘড়িষার, শরীয়তপুর সদরের দেওভোগ, কাগদি, গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া, কোদালপুর আলাওলপুর, ডামুড্যা উপজেলার ইসলামপুর, পূর্ব ডামুড্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মৎস্য ঘেরের চাষীরা। সাধারন কৃষকদের নানা প্রলভনের টোপে ফেলে ফসলী জমি কেটে

সাবার করছে তারা। অধিকাংশ কৃষি জমিতে এক্সাভেটর(ভেকু) মেশিন দিয়ে ৮ ফুট গভীর করে জমির চারদিকে বাঁধ দিয়ে পুকুর খননের এই মহোৎসব চলছে। মৎস্য ঘেরের ব্যবসায় জড়িয়েছেন জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রভাবশালীরা। তাই সাধারন কৃষকগণ অনেক সময় অসহায় হয়েপড়েন তাদের প্রভাব প্রতিপত্তির কাছে। চোখের সামনে জমি কেটে ফেললেও কিছু বলার সাহস পায়না তারা। প্রশাসনের দিকে তাকিয়ে থাকে। বরিশাল, চাদপুঁর, মাদারিপুর, এমনকি রাজধানী ঢাকা থেকে এসে স্থানীয় কিছু ব্যক্তিদের সহযোগিতায় কৃষি জমিতে পুকুর খননের এই উৎসবে যোগ দিয়েছেন কেউ কেউ। ব্যক্তি মালিকানা জমির পাশাপাশি সরকারের ১নং খতিয়ানভূক্ত জমিও এদের হাত থেকে বাদ যায়না। স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, এভাবে যদি ফসলি জমিগুলো

নষ্ট করে ফেলে তাহলে একদিন এ জাতীকে খেসারত দিতে হবে। চাল সংকটসহ বিভিন্ন খাদ্য সংকটে ভুগতে হবে আমাদের। প্রশাসন অভিযান করে গেলেও তার দুদিন পরেই আবার কিভাবে ঘেরের কাজ শুরু করে এমন প্রশ্ন করেন তিনি। নাম প্রকাশে না করার শর্তে এক ভেকু ব্যবসায়ী বলেন, আমরা অফিসে খাম"দিয়ে আসি তার পরেই কাজ করি। ইউএনও অফিস ও এসিল্যান্ড অফিস আলাদা আলাদা যোগাযোগ করতে হয়। আপনি বিকালে আসেন, দেখা কইরেন। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, ফসলি জমি কেটে মাছের ঘের করার কোন প্রকার অনুমতি নেই। যারা অবৈধভাবে মাটি কেটে মাছের ঘের করে ফসলি জমি বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। ইতোমধ্যে

আমরা সাজানপুরে একটি ভেকুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়েছি। বাকিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়