ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শমসের মবিন। তিনি দুপুর ২টা ২০ মিনিটের দিকে টেলিফোনে গণমাধ্যমকে বলেন, 'আমার বাসায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এসেছেন। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাকে রয়েছেন। তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে চান।'
এর আগে বুধবার শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি তার স্ত্রীর সঙ্গে বিদেশে যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়।
মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে
তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।
তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।





