ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা
মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’
থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত
লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি
৫ আগস্ট বা তার পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্র নিরাপত্তা জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত অস্ত্র লুট হয়েছিলো তা এখনও উদ্ধার হয়নি। আর অস্ত্র বাইরে থাকলে তো নিরাপত্তার হুমকি থাকেই। তবে অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার।
মব জাস্টিস নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন কেউ নিজ হাতে তুলে নিতে চাইলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোন মব সহ্য করা হবে না।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শন উপলক্ষে থানা কম্পাউন্ডে লাল গালিচার ব্যবস্থা রাখায় সিলেট মেট্রোপলিটন
পুলিশের পুলিশ কমিশনারের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। এসময় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ বশির আহমেদ ও এয়ারপোর্ট থানার ওসি আনিসুর রহমান।
পুলিশের পুলিশ কমিশনারের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। এসময় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ বশির আহমেদ ও এয়ারপোর্ট থানার ওসি আনিসুর রহমান।



