ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল
মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা
এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা
পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড
৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের
‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা
মঙ্গলবারে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে চূর্ণ করেছে স্পেন। সেই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেছেন তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ম্যাচ শেষে ইয়ামালের ব্যালিন ডি’অর জয়ের শক্ত দাবির কথা তুলে ধরেছেন তার জাতীয় দলের সতীর্থ নিকো উইলিয়ামস।
সেভিয়ার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স মূলত তার সাম্প্রতিক ধারাবাহিকতারই অংশ। গত সপ্তাহান্তে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পেয়েছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের এই বড় জয়ে শেষ মুহূর্তে জোরালো শটে দলের হয়ে শেষ গোলটি করেন উইলিয়ামস নিজেই।
ক্লাব ও জাতীয় দলের হয়ে বার্সেলোনা উইঙ্গারের এই দুর্দান্ত পারফরম্যান্স ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জয়ের দৌড়ে তার নাম আবার আলোচনায় নিয়ে এসেছে। ম্যাচ শেষে
মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উইলিয়ামস জোর দিয়ে বলেন, ‘লামিনের ব্যালিন ডি’অর প্রাপ্য। অনেকেই অনেক মতামত দিতে পারেন, তবে যারা ফুটবল বোঝেন এবং ভালোবাসেন, তাদের একবাক্যে স্বীকার করতেই হবে যে লামিনই সেরা।’ ইয়ামালের এমন অবিশ্বাস্য মৌসুমের কারণেই উইলিয়ামস প্রকাশ্যে তাকে সমর্থন দিয়েছেন। এই মৌসুমে তিনি লা লিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রেখেছেন। গত বছর উসমান দেম্বেলের পেছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করা ১৯ বছর বয়সী এই তারকা এখন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের সঙ্গে ব্যালন ডি’অর জয়ের প্রধান দাবিদারদের একজন।